প্রাণ-ডিআরইউ ক্রিকেট

সাইদুরের নৈপুণ্যে ইত্তেফাক জয়ী

ইত্তেফাক ক্রিকেট দল প্রাণ-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে এসএ টিভিকে ৪ উইকেটে হারিয়েছে।

গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টসে জিতে এসএ টিভি ৬ ওভারের খেলাটিতে ১  উইকেটে ১১১ রান করে। জবাবে ইত্তেফাক ১ উইকেট হারিয়ে ৪ ওভারে ১১৩ রান তুলে জয়ী হয়। ইত্তেফাকের সাইদুর রহমান (৫৬) ম্যান অব দ্য ম্যাচ হন। বিজয়ী দলের রানা ১ উইকেট পান।

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিজয়ীদের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এবং স্পন্সর প্রতিষ্ঠানের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, সহকারী জেনারেল ম্যানেজার কে এম জিয়াউল হক।