‘গ্ল্যামার না থাকলে আমি জিরো’

 

বর্তমানে বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। খাবারের নিয়মিত রুটিন ও নিয়মিত ব্যায়াম দিয়ে নিজেকে বেশ ফিট রেখেছেন তিনি।

তবে তার মতো সুঠাম শরীর পেতে শুধু ব্যায়াম যথেষ্ট নয়। এজন্য নিয়মিত খাবার ঠিক রাখাটাও জরুরি। সম্প্রতি একটি সাক্ষাত্কারে সেই রহস্যের সমাধান করলেন নায়িকা নিজেই। খুব কঠিন কোনো নিয়ম নয়, নিত্যদিনে মাত্র ৩টি কথা মাথায় রেখে চলেন গ্ল্যামারাস ক্যাট।

প্রথমত, তিনি পরামর্শের মধ্যে রয়েছে ডেয়ারি প্রডাক্ট বেশি পরিমাণে খেলে ওয়েস্ট লাইন বেড়ে যাওয়ার সমস্যা অনেকেরই দেখা দেয়। তারও রয়েছে এই সমস্যা। তাই কোনো ডেয়ারি প্রডাক্ট ক্যাটরিনার ডায়েটে থাকে না।

দ্বিতীয়ত, গ্লুটেনকে সম্পূর্ণভাবে ভিলেন মনে করেন না তিনি। তবে খুব বেশি ব্রেড অথবা পাস্তা খাওয়া থেকে দূরেই থাকেন ক্যাট। সর্বশেষ তার রহস্য হলো চিনি অথবা মিষ্টি জাতীয় খাবার থেকে একশ’ হাত দূরে থাকেন ক্যাটরিনা। প্রাকৃতিকভাবে মিষ্টি খাবার মাঝেমধ্যে খেয়ে থাকেন, কিন্তু রিফাইন্ড চিনি থেকে দূরে থাকেন তিনি।

ক্যাটরিনা জানান, ৯৫ শতাংশ ক্ষেত্রে তিনি দৈনন্দিন জীবনে গ্লুটেন, ডেয়ারি ও চিনি থেকে দূরে থাকেন। সবার শরীরের গঠন এক হয় না এবং সবার জন্য সব ধরনের ডায়েট উপকারি না-ও হতে পারে। তাই কোনো নতুন ডায়েট শুরুর আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন। ওপরের এই পরামর্শগুলো দেন ক্যাটরিনা নিজেই। তিনি বলেন, ‘শুধুমাত্র আমাকে সুন্দর দেখাবে এমনটা ভেবে আমি এই বিষয়গুলো নিয়ে সচেতন, এমনটা নয়। সুস্থ থাকতে হলেও খাবারের সচেতনতা খুব দরকার। আর আমাকে পর্দায় ভক্তরা যেভাবে দেখতে চান সেই বিষয়টিও আমার জন্য গরুত্বপূর্ণ। কারণ আমি যে পেশায় রয়েছি সেখানে গ্ল্যামার না থাকলে আমি জিরো।’