ব্যাটালিয়ন আনসারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে বাহিনীর নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার (২০তম ব্যাচ-পুরুষ) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী; নিমাই কুমার দাস, উপ-মহাপরিচালক ও কমান্ড্যান্ট (আনসার-ভিডিপি একাডেমি); কর্নেল মো. কামাল মামুন, উপ-মহাপরিচালক (প্রশাসন); মো. মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশনস্); মো. শাহ্বুদ্দিন, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ); মো. ফিরোজ খান, উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ এবং ঢাকা মহানগর আনসার)সহ বাহিনীর সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

মৌলিক প্রশিক্ষণে চৌকস প্রশিক্ষণার্থী মো. রাসেল খান, ফায়ারে মো. মাহামুদুল এবং ড্রিলে সম্রাট মোল্যা প্রথম স্থান অধিকার করেন। —প্রেস বিজ্ঞপ্তি