অসুস্থ এমপি শরীফ ডিলুর বাসভবনে মোহাম্মদ নাসিম

সাবেক ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপি (৮২) গুরুতর অসুস্থ। তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত। লন্ডন থেকে চিকিত্সা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন। গতকাল শনিবার বিকালে ন্যাম ভবনস্থ বাসভবনে তাকে দেখতে যান আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি। মোহাম্মদ নাসিম সেখানে কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিত্সার খোঁজ-খবর নেন।