ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এই মুহূর্তে ব্রিটেনে প্রায় আট থেকে ১২ লাখ অবৈধ অভিবাসী বাস করছে। প্রথমে পিউ রিসার্চ সেন্টার হিসেব করেছে ব্রিটেনে সেইসব বাসিন্দা যারা ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে এসেছেন। তারপর প্রতিষ্ঠানটি হিসেব করেছে, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা বসবাসকারীদের কতজনের কাছে সে দেশে থাকার বৈধ অনুমতি রয়েছে। এই বিষয়ের ওপর ২০১৭ সালের তথ্য থেকে যা জানা যাচ্ছে: ব্রিটেনের অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিসটিক্স বলছে, ইইউ’র বাইরে থেকে আসা ব্রিটিশ নাগরিকদের মোট সংখ্যা ২৪ লাখ। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইইউ’র বাইরে থেকে আসা ১৫ লাখ লোকের হাতে কোন না কোন বৈধ কাগজপত্র, যেমন ওয়ার্ক ভিসা রয়েছে। -বিবিসি