মন খারাপ কারিনার!

বিনোদন ডেস্ক

 

রক্তের সম্পর্কের চেয়ে বাইরের অনেক সম্পর্কও খুব আপন হয়ে যায়। এমনই এক আবেগঘন ঘটনা ঘটল কারিনা কাপুরের বেলায়।

কারিনার ম্যানেজার হিসাবে পুনম দামানিয়া কাজ করেন প্রায় দশ বছর ধরে। পরিবারের যেকোনো অনুষ্ঠান থেকে কারিনার বিয়ে পর্যন্ত সবকিছুতেই ছিলেন পুনম। তাই কারিনার কাছে তিনি খুব গুরুত্বপূর্ণ একজন। নিজের বোনের মতোই তাদের সম্পর্ক। কারিনার সমস্ত কাজ, ফটোশুট থেকে ভ্যাকেশন সবই পুনমের দায়িত্বে ছিল। তবে সম্প্রতি আর তিনি কারিনার ম্যানেজার হিসাবে কাজ করবেন না। তবে কাজের সম্পর্ক ভেঙে গেলেও ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। 

কারিনা বলেন, ‘ভীষণ মন খারাপ। পুনমের সঙ্গে আমার সম্পর্কটা যে পেশাদার জায়গায় ছিল, এটি কখনো বুঝিনি। তার অনুপস্থিতিতে খারাপ লাগবে। তবে আমি চাই সে আরো ভালো কিছু করুক জীবনে। আমাদের সম্পর্ক যেহেতু পেশাদার জায়গায় ছিল না। তাই হয়তো কাজের জায়গায় তাকে মিস করলেও সবসময়ই আমাদের দেখা হবে।’

উল্লেখ্য, হিন্দি সিনেমার কিংবদন্তি নায়িকা মধুবালা আবার পর্দায় আসছেন। জনপ্রিয় আর সুন্দরী এই নায়িকাকে নিয়ে বায়োপিক নির্মাণ করবেন পরিচালক ইমতিয়াজ আলী। তবে কে হবেন মধুবালা? আর এ ক্ষেত্রে কারিনা কাপুর খানের নাম বেশি আলোচিত হচ্ছে। কিন্তু ইমতিয়াজ আলী নাকি ভাবছেন বলিউড অন্য তারকাকে।