বসুন্ধরায় ফিনল্যান্ড ও আর্জেন্টিনার দুই ফুটবলার ঢাকায়

স্পোর্টস রিপোর্টার

ফিনল্যান্ড হতে আগেই ঢাকায় এসে বসুন্ধরা কিংসের সঙ্গে অনুশীলন করে গিয়েছিলেন। তাকে পছন্দও করে রেখেছেন বসুন্ধরা কিংসের স্প্যানশি অস্কার ব্রুজন। সবুজ সংকেত পেয়ে আবার ফিনল্যান্ড ঘুরে গতকালই ঢাকায় ফিরেছেন ১৯ বছর বয়সি তারিক কাজী। এই ফুটবলার বসুন্ধরার জার্সি গায়ে ডিফেন্সিভ ফিল্ড পজিশনে খেলবেন। ফিনল্যান্ডের জার্সি গায়ে ইউরো বাছাইয়ের একটা ম্যাচও খেলেছেন তারিক কাজী। গতকাল ঢাকায় এসে অনুশীলন মাঠেও গিয়ে ছিলেন তিনি। সেখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তারিক কাজী। বলেছেন জাতীয় দলে খেলার ইচ্ছে আছে আমার। যদি বাংলাদেশ দল তাকে সুযোগ দেয়। তারিক কাজীর জন্ম ফিনল্যান্ডে হলেও প্রিমিয়ার লিগে বাংলাদেশের কোটায় খেলবেন বলে বসুন্ধরা কিংসের একটি সূত্র জানিয়েছে। তারিক কাজীর বাবার বাড়ি বাংলাদেশের নওগাঁয়। শুধু তারকি কাজী নয় আর্জেন্টাইন ফুটবলার নিকোলাস নামের আরো একজন ফুটবলার বসুন্ধরা কিংসে খেলতে গত শুক্রবার ঢাকায় এসেছেন। এই ফুটবলারকে তারা নিয়েছেন মাসুক মিয়া জনির পজিশনে খেলবেন বলে। জনি চোঁট পেয়ে মাঠের বাইরে রয়েছেন। তার স্থান পূরণ করতে আর্জেন্টাইন ফুটবলারকে দলে নেয়া হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য আগামীকাল বসুন্ধরা কিংস খেলোয়াদের বাফুফে ভবনে নিয়ে যেতে পারে।  

প্রথম বিভাগ কাবাডি লিগ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ থেকে প্রথম বিভাগ কাবাডি লিগ শুরু হবে। ১০টি দল দুই গ্রুপে লড়াই করবে। ‘ক’ গ্রুপে রয়েছে সুরু জামাল স্মৃতি সংসদ, দিয়া স্পোর্টিং ক্লাব, শিশু কিশোর সংঘ, জুরাইন জনতা ক্লাব, অর্বাচীন ক্রীড়া চক্র। ‘খ’ গ্রুপে রয়েছে স্বর্ণালী সংসদ আইডিয়াল ক্রীড়া চক্র, আলী স্পোর্টিং ক্লাব, ফারুক স্মৃতি সংসদ, ম্যানসিটি ক্লাব। প্রিমিয়ারে উঠবে দুটি দল। আজ বিকাল ৪টায় লিগের উদ্বোধন করার কথা রয়েছে কাবাডি ফেডারেশনের সাধাণ সম্পাদক পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের।

কাবাডি দল ফিরেছে

ইরানে গত ৯-১৫ নভেম্বর অনুষ্ঠিত প্রথম জুনিয়র বিশ্বকাপ কাবাডি (বালক) চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ব্রোঞ্জ জয়ি বাংলাদেশ দল গতকাল সকালে ঢাকায় ফিরেছে। ফেডারেশনের কর্মকর্তাগণ বিমানবন্দরে খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করেন।