টেকনাফে পৌনে আট কোটি টাকার ইয়াবাসহ নারী আটক

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে ১ লাখ ৪৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র্যাব। শনিবার রাতে র্যাব-১৫-এর টেকনাফ (সিপিসি-১) ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলাস্থ পূর্ব লেদা লামারপাড়ার মো. আবুল কাশেমের বাড়িতে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে বাড়ি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১ লাখ ৪৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ রাসেলের স্ত্রী জুলেখা বেগমকে আটক করে।

এ ব্যাপারে র্যাব-১৫-এর কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ বলেন, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৭ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত নারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।