পটিয়ায় দুই দিনব্যাপী আয়কর মেলা

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

পটিয়ায় দুই দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। রবিবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আয়কর মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। চট্টগ্রাম কর অঞ্চল-১-এর অতিরিক্ত কর কমিশনার সফিনা জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান প্রমুখ।