উলিপুরে পিএসসি পরীক্ষায় অনুপস্থিত ৮০৫ শিক্ষার্থী

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার প্রথম দিন রবিবার ইংরেজি পরীক্ষায় ৮০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৮টি পরীক্ষা কেন্দ্রের পঞ্চম শ্রেণির ৮ হাজার ৫৫৩ জন ও ইবতেদায়ি শাখায় ১ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৪ হাজার ৭২ জন ছাত্র ও ৪ হাজার ৪৬৩ জন ছাত্রী। ইবতেদায়ি শাখায় ১ হাজার ১৩৮ জন ছাত্র ও ৮৫৫ জন ছাত্রী। কিন্তু প্রথম দিনে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৬০৭ জন ও ইবতেদায়ি শাখায় ১৯৮ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ্ বলেন, একই শিক্ষার্থী একাধিক বিদ্যালয় থেকে নাম রেজিস্ট্রেশন করায় অনুপস্থিতির সংখ্যা বেড়েছে।