পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অজিফুল ইসলাম নিরব নামের এক নির্মাণশ্রমিককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় শনিবার রাতে ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে নিরবকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন। রবিবার তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে সকালে জেলার সদর উপজেলার চাকলাহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিরবের বাড়ি চাকলাহাট ইউনিয়নের ভান্ডারুপাড়া গ্রামে। সে ঐ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জামাল হোসেন বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।