দৌলতখানে ৯ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

ভোলা প্রতিনিধি

ভোলার দৌলতখান উপজেলা সদরে অগ্নিকাণ্ডে ৯ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দৌলতখান বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ভোলা জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি মুদি দোকানের বিদ্যুতের মিটারে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে আশপাশের নয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।