ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ঈশ্বরগঞ্জে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রী কাছিমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। শনিবার রাতে কাছিমপুর গ্রামের মজিবুর রহমানের মেয়ে মিতু আক্তার নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিত্সার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ব্যাপারে এসআই শাওন চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।