ঢাকা শহরে পথকুকুরের সংখ্যা বেড়েছে। আমি ঢাকার মোহাম্মদপুর এলাকার একজন বাসিন্দা। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ৪২টি কুকুর থাকে। এই কুকুরগুলো দলবদ্ধভাবে চলাফেরা করে এবং মানুষকে আক্রমণ করে। ফুটপাতে নিশ্চিন্তে ঘুমায়। মানুষজন রাস্তায় তাদের এড়িয়ে চলে। সেদিন মোহাম্মদপুর টাউন হল বাসস্ট্যান্ডে বেশ ভিড় ছিল। একটি কুকুর ফুটপাতে ঘুমাচ্ছিল। কুকুরের লেজে একজন পথচারীর পা পড়ে গেলে কুকুরটি তার পায়ে কামড় দেয়। আহত ভদ্রলোকটিকে কয়েকজন মিলে ওষুধের দোকানে নিয়ে যায়। বিষয়টি মর্মান্তিক! মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমার আবেদন—এই পথকুকুরগুলোর জন্য একটি অভয়ারণ্য করে সেখানে তাদের বসবাসের ব্যবস্থা করুন।
মো. ফখরুদ্দীন
মোহাম্মদপুর, ঢাকা ১২০৭