কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধে নিহত ১

গাজীপুরের কাপাসিয়ায় জমির সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। নিহত মনসুর উপজেলা সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামের ছাদের মিলিটারির ছেলে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান,  শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগরে নিহত মনসুরের বাড়ির কাছে ১৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই রবিউল আওয়ালের সঙ্গে তার বিরোধ চলছিল। শনিবার সকালে উক্ত জমিতে প্রতিপক্ষের রবিউল আউয়ালের নেতৃত্বে লোকজন বেড়া নির্মাণ করতে আসে। এসময় মনসুর কেন বেড়া দিচ্ছে জানতে চাইলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল তার হাতের লাঠি দিয়ে আঘাত করলে মনসুর মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।