সিরাজুল ইসলামকে দেখতে হাসপাতালে মোহাম্মদ নাসিম

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম খান গুরুতর অসুস্থ। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিত্সাধীন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি গতকাল রবিবার সিরাজুল ইসলাম খানকে দেখতে হাসপাতালে যান। তিনি তার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং চিকিত্সার খোঁজ-খবর নেন।