যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। রাজ্যের ফ্রেসনো শহরে স্থানীয় সময় রবিবার রাতে এই ঘটনা ঘটে। 

দেশটির সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, রবিবার রাতে বাড়ির উঠোনে পরিবারের সদস্যরা বন্ধুদের নিয়ে ফুটবল খেলা দেখছিলেন। এসময় এক অজ্ঞাত বন্দুকধারী তাদের কাছে এসে গুলি শুরু করে। এতে ১০ জন গুলিবিদ্ধ হন। 

পুলিশ জানিয়েছে, রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে এবং গুলিবিদ্ধ সাত জনকে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে একজন মারা যান। নিহতদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে বলে নিশ্চিত করেছে পুলিশ। 

আরও পড়ুন: সড়ক আইনের বিরোধিতা করে বাস বন্ধ, দুর্ভোগে মানুষ

ফ্রেসনো পুলিশের উপ-প্রধান মাইকেল রিড বলেন, গুলির ঘটনার সময় শিশুসহ ৩০ থেকে ৪০ জন ঘটনাস্থলে খেলা দেখছিলেন। হামলার কারণ সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত নয়। তবে হামলাকারীকে  ধরতে বিভিন্ন বাড়ি থেকে সিসিটিভি ফুটেজসহ নানা তথ্য জোগাড় করা হচ্ছে। 

ইত্তেফাক/এসইউ