উপকরণ :হাড় ছাড়া গরুর মাংস ২ কেজি, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা বাটা দেড় টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, বড়ো এলাচ ৩-৪টি, তেজপাতা ৪-৫টি, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ২ চা-চামচ, লাল মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, জায়ফল, জয়ত্রি বাটা বা গুঁড়া ১/২ চা চামচ, কাবাব চিনিবাটা ১/২ চা-চামচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ বাটা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ, সাদা তেল ১/২ কাপ, লবণ স্বাদমতো।
প্রণালি :মাংস ছোট ছোট টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। সব মসলা, পেঁপে বাটা, তেল ও রসুন কুচি ভালোভাবে মাংসে মাখিয়ে ২ ঘণ্টা মেরিনেট করুন। এরপর কাঠিতে গেঁথে অল্প তেলে একটু কালো করে ভেজে নিন। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ফ্রাই বিফ স্টিক।