উপকরণ :ঠান্ডা টকদই (পানি ঝরানো) ২ কাপ, পাকা টমেটো কুচি ১ কাপ, সিদ্ধ গাজর কুচি ২ টেবিল চামচ, শসা কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ২টি, পুদিনাপাতা কুচি ১ চা-চামচ, চিনি ও লবণ স্বাদমতো, সিদ্ধ আলু ১টি (মাঝারি), সিদ্ধ ডিম ১টি (ইচ্ছা হলে) ও লেবুর রস ১ টেবিল চামচ।
প্রণালি :শসা, টমেটো, গাজর, কাঁচা মরিচ ও পুদিনাপাতা—সব উপকরণ পরিষ্কার করে ধুয়ে ছোট করে কেটে নিন। এরপর ঠান্ডা করুন ফ্রিজে রেখে। দই, আলু, ডিম, চিনি, লেবুর রস ও পরিমাণমতো লবণ দিয়ে সব উপকরণ মেখে পরিবেশন করুন।