চিকেন চিজি ডিস্ক

 

উপকরণ :পাউরুটি ৮ পিস, চিকেন কিউব ১/২ কাপ, ক্যাপসিকাম কিউব ১/৪ কাপ, টমেটো কিউব ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ২ চা চামচ, ছানা ৩ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ কুচি ২টি, মজোরোলা চিজ ৩ টেবিল চামচ, টমেটো কেচাপ ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি ৩ টেবিল চামচ।

প্রণালি :বাটার ১ টেবিল চামচ, টমেটো কেচাপ ১/২ টেবিল চামচের সঙ্গে মিশিয়ে নিতে হবে। পাউরুটিগুলোকে কুকি কাটারের সাহায্যে গোল করে কেটে নিতে হবে। চার পিস রুটি রিং শেপ করে কেটে নিন। এখন গোল করে রাখা রুটিতে সস মেখে নিতে হবে। সস লাগানো অংশটা আর রিংয়ের অংশটা একসঙ্গে জোড়া লাগাতে হবে। চিকেনটা আদা, রসনু, লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। চিকেনের সঙ্গে ডিস্ক বাদে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই ফিলিং তৈরি। প্রতিটি ডিস্কের মধ্যে দুই চামচ করে ফিলিং দিতে হবে। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট ওভেনে ৭-৮ মিনিট বেক করতে হবে।