উপকরণ :ডিম ৬টি, লবণ স্বাদ অনুযায়ী, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, রসুন গুঁড়া ১/২ চা চামচ, চিজ ১ টেবিল চামচ; পেঁয়াজ পাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ, মাশরুম, গাজর—সব কুচি করে কেটে নিন।
প্রণালি :একটি পাত্রে ডিমগুলো ফেটিয়ে নিন। ডিমের মধ্যে একে একে সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটি মাফিন ট্রেতে তেল ব্রাশ করে পরিমাণমতো মিশ্রণটি ঢেলে দিন। ১৫ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট ওভেনে ১০ মি. চেক করতে হবে। তৈরি হলে যাবে মজাদার অমলেট মাফিন।