ইজাকায়ায় ওয়াগয়ু মেন্যু

ঢাকায় জাপানি খাবারের অথেনটিক রেস্টুরেন্ট ইজাকায়। শুরু থেকেই ভোজনরসিকদের কাছে আসল জাপানি খাবারের স্বাদ তুলে ধরতে কাজ করে যাচ্ছে রেস্টুরেন্টটি। এরই ধারাবাহিকতায় এবার ইজাকায়ার মেন্যুতে যোগ হলো ওয়াগয়ু। যা বিশেষ ধরনের জাপানি গুরুর মাংস। ওয়াগয়ু শব্দটির ‘ওয়া’ অর্থ জাপানি এবং ‘গয়ু’ অর্থ গরুর মাংস। দুনিয়াজুড়ে এই মাংসের বিশেষ কদর রয়েছে। কেননা এর স্বাদ অন্য যেকোনো গরুর মাংসের চেয়ে ভিন্ন। জনপ্রিয় শেফরা তাদের সিগনেচার মেন্যু তৈরিতেও এই মাংস ব্যবহার করে। এমনকি বিশ্বের সবচেয়ে দামি খাবারের তালিকায়ও রয়েছে ওয়াগয়ুর নাম। বাংলাদেশের ভোজনরসিকদের জন্য ইজাকায়া তৈরি করেছে ওয়াগয়ু সুুুসি, ওয়াগয়ু স্টেক ও ওয়াগয়ু রোল। অথেনটিক জাপানি শেফের তৈরি এই বিশেষ খাবার উপভোগ করতে হলে ক্রেতাদের খরচও করতে হবে ১৫০০ থেকে ৫০০০ টাকা।