ধারাবাহিক নাটক ‘আবির্ভাব’

 

দেশটিভিতে আজ রাত ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘আবির্ভাব’। প্রতি সপ্তাহের বুধবারে একটি করে নতুন গল্প নিয়ে নির্মিত হয় এই ধারাবাহিকটি। আজকের গল্পের শিরোনাম ‘নাজমা’। নাটকটি রচনা করেছেন সজল আহমেদ ও পরিচালনা করেছেন নেলসন মন্ডল  ও জয়ন্ত রোজারিও। নাটকটিতে অভিনয় করেছেন অভিনয়ে মৌসুমী হামিদ, এফ এস নাঈম, দিলারা জামান, সোহেল খান, মাহমুদুল ইসলাম মিঠু, রীনা খান, রহমত আলী, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, নাফিজা চৌধুরী নাফা, শাহরিয়ার সজীব, আফরোজা হোসেন, মিলি বাশার ও আরো অনেকে।

এক মধ্যবিত্ত পরিবারের মা-বাবার আদরের দুলালী নাজমা। মেয়ের সুখী সুন্দর ভবিষ্যত গড়ার চিন্তায় বাবা প্রতিনিয়ত চিন্তিত। বাবা প্রচলিত সমাজ কাঠামোয় পরিবারের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতে কঠোর। এমন এক গল্পে নির্মিত হয় নাটকটি।