টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৫ জন অতিরিক্ত ডিআইজি। সোমবার দুপুর ১ টায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিসিএস পুলিশ ক্যাডারের ২০তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. আসলাম খান, শাহ মিজান, শাফিউর রহমান, এ কে এম এহসান, মোল্লা নজরুল ইসলাম, জিহাদুল কবির, মঈনুল হক, শ্যামল কুমার নাথ, জাকির হোসেন খান, মিরাজউদ্দিন আহমেদ, মো. তবারকউল্লাহ, নুরে আলম মিনা, মো. ইলিয়াস শরীফ, মোস্তাক আহমেদ, মো. আনোয়ার হোসেন খান ও মো. শাহ আবিদ হোসেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন ১৫ জন অতিরিক্ত ডিআইজি। এ সময় গোপালগঞ্জ পুলিশ সুপার সাইদুর রহমান খান, টুঙ্গিপাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।