অস্ট্রেলিয়ায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের প্রাণ পণ্য। এর স্বীকৃতি হিসেবে ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি) অ্যাওয়ার্ড-২০১৯’ এ সেরা খাদ্যপণ্য (এফএমসিজি) কোম্পানির পুরস্কার পেয়েছে বাংলাদেশের প্রাণ ফুডস লিমিটেড। সিডনির শাংগ্রিলা হোটেলে ১৫ নভেম্বর এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রাণ এক্সপোর্ট ওশেনিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক রাশেদুল হাসানের হাতে এ পুরস্কার তুলে দেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী ডেভিড কোলম্যান। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি