নৈতিক শিশুশিক্ষার বিকল্প নেই

নৈতিক শিক্ষার অভাব, সহমর্মিতার অভাব, প্রতিহিংসাপরায়ণতা, লোভ-লালসা, পরশ্রীকাতরতা, অসহযোগিতার মনোভাব, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাবসহ আরো অনেক কারণেই সমাজে অবক্ষয়। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি,/সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’—এই কবিতার অর্থ আগে মানুষ সত্যিকার অর্থেই ধারণ করত এবং পালন করত। এখন এসব শিক্ষা নেই। যাও যতটুকু আছে তাও বলতে হয় বলেই বলা বা শেখানো। বড়োদের এখন আর এসব শিখিয়ে লাভ নেই। তাই শিশুদের দিয়ে নতুন করে শুরু করতে হবে। যা আরম্ভ করতে হবে ঘর এবং বিদ্যালয় থেকে। প্রকৃত, যোগ্য এবং ভালো মানুষকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ করতে হবে। ঘরে বাবা-মা ও পরিবারের অন্যদের শুধরাতে হবে। শিশুদের নৈতিক শিক্ষার জন্য ঘর এবং বিদ্যালয়—এ দুটো জায়গা ঠিক না করার কোনো বিকল্প নেই।

মো. আশরাফুল ইসলাম

এসপিও, ডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট,

জনতা ব্যাংক লিমিটেড,

প্রধান কার্যালয়, মতিঝিল বা/এ, ঢাকা ১০০০