সিলেট ওসমানী বিমানবন্দরে অর্ধশত স্বর্ণের বার জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫২ পিস স্বর্ণের বার (৬ কেজি ৩২ গ্রাম) জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকালে স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন ৬ কেজি ৩২ গ্রাম। যার আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। 

সকালে দুবাই থেকে ছেড়ে আসা ঢাকা গামী বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে থাকা ব্যাগ থেকে স্বর্ণেও বারগুলো জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজন যাত্রীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

ইত্তেফাক/নূহু