মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও চাটমোহর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ, চাটমোহর মহল্লার বাসিন্দা মোজাম্মেল হক ময়েজ (৮৫) রবিবার বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৭ মেয়ে রেখে গেছেন।