কুষ্টিয়ার দৌলতপুরে ছানোয়ারা খাতুন ও রাজ নামে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ছানোয়ারা জোয়ার্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে। গতকাল সোমবার দৌলতপুর থানা পুলিশ উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামে তাদের বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী পরিত্যক্তা ছানোয়ারা খাতুন (৪৫) ও তার সন্তান রাজকে (১১) গত রবিবার রাতে কোনো এক সময় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সকালে তাদের ঘরে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। তবে করা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। স্থানীয়রা জানান, ছানোয়ারা খাতুনের একাধিক বিয়ে হয়। ঐ বাড়িতে তিনি তার ছেলে রাজকে নিয়ে বসবাস করছিলেন।