রাজশাহী নগরীর কোর্ট এলাকায় হঠাত্ মিছিল করেছে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামি বাংলাদেশের স্থানীয় নেতারা। প্রায় সাড়ে তিন বছর পর প্রকাশ্যে গতকাল সোমবার ঐ মিছিল থেকে দলটির নেতারা পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচির ছবিসহ বিজ্ঞপ্তি পাঠিয়েছে সাংবাদিকদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভ মিছিল ও সমাবেশে তারা নিত্যপণ্যের দাম কমাতে দাবি জানিয়েছেন। দাম কমাতে না পারলে জনগণ এ সরকারকে পদত্যাগে বাধ্য করবে। তবে ঐ বিজ্ঞপ্তিতে সমাবেশের বক্তাদের কারো নামোল্লেখ করা হয়নি। এদিকে জামায়াতের মিছিল সম্পর্কে জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, জামায়াত মিছিল করেছে এমন তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশ পৌঁছার আগেই মিছিলকারীরা পালিয়ে যায়।