সমঝোতা চুক্তিতে আইনি সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে নারী শ্রমিক পাঠানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। কক্সবাজারের এক বাসিন্দা হাইকোর্টে এ রিট করেন। সৌদি আরব ছাড়াও অপর দেশগুলো হচ্ছে ইরাক, সিরিয়া, জর্ডান ও লেবানন। আজ মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী জামান আক্তার বুলবুল।
গত বছর রামুর হাজীপাড়ার বাসিন্দা নুরুল ইসলাম (৪১) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মানব পাচার প্রতিরোধ আইনে একটি পিটিশন মামলা করেন। মামলায় রামুর চাকমারকুল এলাকার এক শিশুসহ ছয় জনকে আসামি করা হয়। ঘটনা দেখানো হয় ২০১৪ সালের ২০ জুন এবং গত বছরের ২৭ সেপ্টেম্বর। ঐ মামলার আসামি শিশু হাইকোর্টে এ রিট করে। রিটে মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। এতে আইনসচিব, স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।