সময়ের সঙ্গে সঙ্গে দেশ যতই এগিয়ে যাচ্ছে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ততই আইটি নির্ভর হয়ে পড়ছে। যার ফলে আইটি সেক্টর হয়ে উঠেছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তরুণ-প্রজন্মের প্রথম পছন্দ। আইটি সেক্টরের বিভিন্ন বিশেষায়িত শাখা যেমন-অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া, ইন্টেরিয়র ও আর্কিটেক্চার, হার্ডওয়্যার ও নেটওর্য়াকিং, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটাবেজ ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট, আউটসোর্সিং প্রভৃতি সেক্টরই স্বপ্নময় সম্ভাবনা সমৃদ্ধ, কিন্তু দরকার বিশেষায়িত দক্ষতা ও জ্ঞানের গভীরতা এবং বাস্তবমুখী শিক্ষার প্রায়োগিক ক্ষমতা। কিন্তু আমাদের দেশে বাস্তবমুখী শিক্ষা গ্রহনের জন্য পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবই এক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দেখা দিয়েছে। এক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)’র প্রয়াশকে ব্যতিক্রম বলা যেতে পারে। সাফল্যের সাথে শতশত শিক্ষার্থীকে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদান, আত্মকর্মসংস্থানে সহায়তা ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করার জন্যই দীপ্তি আজ দেশের সেরাপ্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত।
দীপ্তি পরিচালিত কোর্সগুলি সম্পূর্ণ ভাবে ব্যবহারিক ক্লাশ ভিত্তিক যা সার্টিফাইড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলোর অন্য একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোর্স শেষে বাধ্যতামুলক রিয়েললাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ১-৩ মাস মেয়াদি ইন্টার্ণশিপ যা একজন শিক্ষার্থীকে হাতে কলমে কাজ শিখতে সাহায্য করে। এছাড়াও রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষনিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত ও পর্যাপ্ত প্রাকটিক্যাল ক্লাসে কঠোর ভাবে মান নিয়ন্ত্রনের কারনে এখান থেকে পাশকৃত ছাত্র/ছাত্রীবৃন্দের কোর্স শেষে চাকরির নিশ্চয়তা শতভাগ।
ন্যূনতম এসএসসি পাস যে কোনো বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। প্রফেশনাল প্রশিক্ষন প্রদানের মাধ্যমে ‘দীপ্তি’ বিগত ১৭ বছরে কয়েক হাজার বেকার প্রশিক্ষনার্থীকে কর্মপোযোগী করে গড়ে তুলেছে যাদের অনেকেই এখন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রফেশনাল প্রশিক্ষন প্রদানের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের দক্ষ জনবল তথা আত্মকর্মসংস্থানের উপযোগী হিসাবে গড়ে তুলতে এক বছর মেয়াদি নিম্নলিখিত প্রফেশনাল কোর্স সমূহে ডিসেম্বর্র’১৯ সেশনে ৬৮তম ব্যাচে সীমিত সংখ্যক আসনে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। বিস্তারিত জানতে কল করতে পারেন ০১৭১৩৪৯৩২৬৭ নম্বরে।
১ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-আর্কিটেক্চারাল ভিজ্যুয়ালাইজেশন, ডিপ্লোমা-ইন-থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এক্স, ডিপ্লোমা-ইন-ইন্টেরিয়র ডিজাইন, ডিপ্লোমা-ইন-হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ওয়েব অ্যান্ড ই-কমার্স, ডিপ্লোমা-ইন-সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
এছাড়াও রয়েছে ৩-৬ মাস মেয়াদি ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানজেমন্টে, ডিজিটাল মার্কেটিং, কম্পিউটার অফিস এপ্লিকেশন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, প্রফেশনাল আউটসোর্সিং, থ্রিডি এস ম্যাক্স, অটোডেস্কমায়া, মাল্টিমিডিয়াসহ আরো অনেক কোর্সের উপর সার্টিফিকেট। অনলাইনে ভর্তি হতে ভিজিট করতে পারেন http://admission.dipti.com.bd/ ঠিকানায়।