আমীরুল ইসলাম
নদীর যখন পাড় ভেঙে যায়
লোকটা তখন চুপ
পাহাড় ধসে ঘর ভেঙে যায়
লোকটা তখন চুপ।
মিছিল যখন এগিয়ে চলে
লোকটা তখন চুপ
স্লোগান যখন জ্বলতে থাকে
লোকটা তখন চুপ।
শিশু যখন ধর্ষিত হয়
লোকটা তখন চুপ
পেঁয়াজ যখন দেড়শো টাকা
লোকটা তখন চুপ।
কেউ যখন গর্তে পড়ে
লোকটা তখন চুপ
পেটটা যখন শূন্য থাকে
লোকটা তখন চুপ।
সবাই যখন বলছে কথা
লোকটা তখন চুপ
শীত এসেছে তীব্রভাবে
লোকটা তখন চুপ।
এই লোকটা কে?
আমি তুমি সে।
চতুর্দিকে কাণ্ড দেখে
লোকটা থাকে চুপ
যা দেখি ভাই নাই প্রতিবাদ
আমরা সবাই চুপ।