কোনটি পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য নয়?

পদার্থবিজ্ঞান

ড. মো. মনসুর আলী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা

১. বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় তা হল—
ক) পদার্থ বিজ্ঞান          খ) রসায়ন  গ) পরিবেশ বিজ্ঞান       ঘ) জীববিজ্ঞান

২. কোনটি পদার্থ বিজ্ঞানের মূল উদ্দেশ্য নয়?
ক) পর্যবেক্ষণ              খ) বিশ্লেষণ গ) পরীক্ষণ                 ঘ) শক্তির রূপান্তর

৩.বিজ্ঞানের চাবি কাঠি কোন বিষয়টি?
ক) রসায়ন                  খ) গণিত   

গ) পদার্থ বিজ্ঞান          ঘ) জীব বিজ্ঞান

৪.কোনটি পদার্থ বিজ্ঞানের শাখা নয়?
ক) বল বিজ্ঞান             খ) তাপ বিজ্ঞান           

গ) ইলেক্ট্রনিক্স              ঘ) পরিবেশ বিজ্ঞান

৫.কোনটির জাতীয় ও রাজনৈতিক সীমা নেই?
ক) বিজ্ঞান                  খ) ইতিহাস

গ) সাহিত্য                  ঘ) গণিত

৬.সূত্র গ্রহণ সম্পর্কিত ভবিষ্যত্ বাণীর জন্য বিখ্যাত?
ক) নিউটন                  খ) থেলিস  

গ) ডালটন                  ঘ) গ্যালিলিও

৭.বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ক স্কেলের জন্য বিখ্যাত কে?
ক) নিউটন  খ) আইনস্টাইন

গ) পিথাগোরাস            ঘ) থেলিস

৮.‘পদার্থের অবিভাজ্য একক আছে’ কার উক্তি—
ক) ডালটন                  খ) নিউটন  

গ) থেলিস                   ঘ) ডেমোক্রিটাস

৯. লিভারের নীতি ও প্লবতার ধারণা দেন কোন বিজ্ঞানী?
ক) আর্কিমিডিস           খ) আলমাসুদী              গ) ইবনে সিনা                             ঘ) নিউটন

১০. গোলকীয় দর্পনের সাহায্যে সূর্যের আলোর মাধ্যমে আগুন ধরাতে সক্ষম করেছেন কে?
ক) থেলিস                  খ) আর্কিমিডিস            গ) স্নেল                      ঘ) বেকন

১১. আরবরা কোন বিষয়ে বিশেষ পারদর্শী ছিলেন না?
ক) বিজ্ঞান  খ) গণিত   

গ) সাহিত্য                  ঘ) রসায়ন

১২. ‘বস্তু থেকে চোখে আলো আসে বলেই আমরা বস্তুকে দেখি’— কার উক্তি?
ক) নিউটন                  খ) প্লাঙ্ক      গ) ম্যাক্সওয়েল             ঘ) আল হাজেন

১৩. প্রকৃতির ইতিহাসের লেখক—
ক) আল মাসুদী            খ) নিউটন   গ) থেলিস                   ঘ) আর্কিমিডিস

১৪. বায়ু কলের উল্লেখ আছে কার বই-এ?
ক) নিউটন    খ) আল মাসুদী

গ) প্লাঙ্ক        ঘ) ম্যাক্সওয়েল

১৫. পরীক্ষামূলক বৈজ্ঞানিক প্রবক্তা কে?
ক) আর্কিমিডিস           খ) এ্যরিস্টটল               গ) বেকন                    ঘ) নিউটন

১ ক. ২ খ, ৩ গ, ৪ ঘ, ৫ ক ৬ খ,

৭গ, ৮ঘ, ৯ ক ১০ খ ১১গ ১২ ঘ ১৩ ক ১৪ খ, ১৫ গ