উদ্যোক্তা অর্থনীতি কোর্স চালু করলো ঢাকা স্কুল অব ইকোনমিক্স

দক্ষিণ এশিয়ায় এই প্রথম উদ্যোক্তা অর্থনীতিতে স্নাতক ডিগ্রী চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গিভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিক্স। এখানে পাঠ্যবইয়ের পাশাপাশি হাতে কলমে শিক্ষা দেয়া হয়। কোর্স সংশ্লিষ্ট বিষয়ে সেমিনার আয়োজন করা হয় এবং সফল উদ্যোক্তাদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা করা হয়। এখান থেকে পড়ালেখা করে নিজে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি রয়েছে চাকরি পাওয়ার সুযোগ। উদ্যোক্তা হতে আগ্রহীদের অর্থসংস্থানেও সহায়তা করা হয়।

এইচএসসি/আলিম/এ লেভেলে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট ৭.৫০ জিপিএ অর্জনকারীরা অনার্সে ভর্তির সুযোগ পাবেন। আবেদনকারীরা মগবাজারের ইস্কাটন গার্ডেন রোডে বাংলাদেশ অর্থনীতির সমিতির কার্যালয়ে ডিএসসিই ক্যাম্পাস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। মেধার ভিত্তিতে বিভিন্ন সেমিস্টারে ওয়েভার ছাড়াও ভর্তির সময় রেজাল্টের ওপর ভিত্তি করে ওয়েভার পাবেন শিক্ষার্থীরা। রাজনীতিমুক্ত এ ক্যাম্পাসে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে শিক্ষা কার্যক্রম শেষ করতে পারবেন। ডিএসসিইর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ড. কাজী খলীকুজ্জামান আহমদ। ঢাকা স্কুলে আজ (২০ নভেম্বর) ভর্তি কার্যক্রমের শেষ দিন এবং ভর্তি  পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর।

 

 

 

০