জয়ই পেতে চায় পাকিস্তান

অস্ট্রেলিয়ার মাটিতে বিরল জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার ব্রিসবেনে প্রথম টেস্টে মাঠে নামছে সফরকারী পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে ড্র করতে পারলেও কখনো কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। সর্বশেষ ১৯৯৫ সালে সিডনিতে টেস্ট ম্যাচ জিতেছিল পাকিস্তান। নতুন অধিনায়ক আজহার আলী, বাবর আজম এবং ইন ফর্ম আসাদ শফিক এবং তত্কালীন অধিনায়ক ও বর্তমান কোচ মিসবাহ উল হকসহ অভিজ্ঞ দল নিয়ে সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। কয়েক মাস আগে পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া মিসবাহ বলেন, ‘আমাদের দলটি তারুণ্যনির্ভর। জয়ের জন্য তাদের রয়েছে প্রবল ক্ষুধা, যা থেকে সবকিছু বোঝা যায়। এই দলটি চ্যালেঞ্জ নিতে চায়। আমরা নিজেদের সেরাটা দিতে চাই, ভালো ক্রিকেট খেলতে চাই এবং জয় নিয়ে ভাবছি।’