গোল খরায় ভুগছে দলগুলো

চট্টগ্রামে আন্তঃওয়ার্ড ফুটবল

g স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবলে গোল খরায় ভুগছে অংশগ্রহণকারী দলগুলো। ১৩ গ্রুপের ১৩টি খেলা শেষে জয়-পরাজয় নিষ্পত্তি হয়েছে মাত্র চারটিতে।

গতকাল মঙ্গলবার দুটি খেলাই ড্র হয়েছে । শুলকবহর ওয়ার্ড ও দক্ষিণ পাহাড়তলী এবং এনায়েত বাজার ও দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড খেলা শেষ করেছে গোলশূন্যভাবে। এ পর্যন্ত অনুষ্ঠিত খেলাগুলোয় গোল হয়েছে ২১টি, হ্যাটট্রিক করেছে তিন জন। উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের হয়ে মিঠুন এবং জামালখান ওয়ার্ডের হয়ে হ্যাটট্রিক করেন শীতল ও ছোটন। সর্বাধিক পাঁচ গোল করে সেরার তালিকায় রয়েছেন শীতল।