আসছে নতুন বছরের বই

আবু তোরাব, চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা : বছর শেষ হতে বাকি আর কয়েক সপ্তাহ। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এসেছে ২০২০ সালের নতুন বই। শিক্ষার্থীদের মধ্যে সরকারের বিনামূল্যে বিতরণের বই এরই মধ্যে চন্দনাইশ উপজেলা ভ্যেনু গাছবাড়িয়া মমতাজ বেগম উচ্চ বিদ্যালয়ে চলে এসেছে। ভ্যেনুর দায়িত্বপ্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মমতাজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মাধ্যমিক পর্যায়ের প্রত্যেক শ্রেণির পাঠ্যবই চলে এসেছে। তবে নবম শ্রেণির দুই-এক বিষয়ের পাঠ্যবই এখনো আসেনি। কয়েক দিনের মধ্যে বাকি বইগুলো এসে যাবে বলে জানিয়েছেন            —ইত্তেফাক