সুন্দরবনে সাত জেলে আটক

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে সাত জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে গহীন সুন্দরবনে রায়মঙ্গল নদীসংলগ্ন মানিকখালি খাল থেকে জেলেদের আটক করা হয়। সুন্দরবন স্মার্ট প্যাট্রল টিমের দলপতি নাসির উদ্দীন জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় ব্যবহার নিষিদ্ধ ১৪টি ফাইবার জাল ও একটি নৌকাসহ জেলেদের আটক করা হয়। তাদের জেলহাজতে পাঠানো হয়।