চট্টগ্রাম অফিস
রোহিঙ্গাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেয়ার সঙ্গে জড়িত চক্রের সদস্য গ্রেফতার হওয়া চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনের অফিস সহকারী নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এ আদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত নাজিম উদ্দিনের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের অফিস সহকারী নাজিম উদ্দিনকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনা প্রকাশ হওয়ার পর এ পর্যন্ত জেলা নির্বাচন কমিশনের চার কর্মচারীসহ ১১ জন গ্রেফতার হলো।