বরিশাল অফিস
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নে সেমিনার মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইউএসএইডের এক্সপান্ডিং পার্টিসিপেশন অব পিপল উইথ ডিজিএবিলিটি প্রোগ্রামের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
বিপিইউএসর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জমান পাভেল, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, মহিলাবিষয়ক অধিদপ্তর উপপরিচালক রাশিদা বেগম প্রমুখ।