দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন

সুইডেন সভাপতি, মাজু সম্পাদক

পঞ্চগড় প্রতিনিধি

দেবীগঞ্জ উপজেলা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সোমবার অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সুইডেন সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পঞ্চগড়ের দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি ছিলেন। দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম নূরুজ্জামান সম্মেলন উদ্বোধন করেন। রাত সাড়ে ১১টায় সমঝোতার ভিত্তিতে ৬৭ সদস্য বিশিষ্ট পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।