শরণখোলায় বন বিভাগের ১৪ টহল ফাঁড়ির ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুল

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

ঘূর্ণিঝড় বুলবুলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বন বিভাগের ১৪টি টহল ফাঁড়ি ও অবকাঠামোসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, ঘূর্ণিঝড় বুলবুলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ১৪টি ক্যাম্প ফরেষ্ট টহল ফাঁড়ির টিনের চাল, রান্নাঘর, বাথরুম, জেটিসহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ঝড়ে পর্যটন কেন্দ্র কটকা অভয়ারণ্যে পর্যটকবাহী নৌযান ভেড়ানোর জেটি ভেঙে যাওয়ায় পর্যটক ওঠানামায় মারাত্মক বিঘ্নিত হচ্ছে। টাকার অঙ্কে অবকাঠামোর ক্ষতির পরিমাণ ২৭ লাখ ২০ হাজার টাকা। এছাড়া কটকা ও দুবলা অঞ্চলে ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে পড়ে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।