মানিকগঞ্জে আমন ধান কাটা উত্সব

মানিকগঞ্জ : জেলায় আমন ধান কাটা উত্সব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাটুরিয়া উপজেলার জান্না গ্রামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উত্সবের আয়োজন করে। ধান কাটা উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ সময় মানিকগঞ্জ কৃষি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমেদ আলী চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ধানের উত্পাদন খরচ কমাতে এ সময় কম্বাইন্ড হারভেস্টর (ধান কর্তন ও মাড়াই যন্ত্রের)-এর সঙ্গে কৃষকদের পরিচয় করানো হয়। এই কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ঘণ্টায় এক বিঘা জমির ধান কাটা ও মাড়াই করা যায়     —শহিদুল ইসলাম সুজন