এ মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। বলতে গেল লা লিগার তলানীতে চলে গিয়েছিলো তারা! আস্তে আস্তে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। মৌসুমের মাঝামাঝি এসে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে আসতে সক্ষম হয়েছে সান্তিয়াগো সোলারির শিষ্যরা।
শনিবার রাতে অবনমন রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ১৬ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টানা তিনবারের চ্যাম্পিয়ন লিগ জয়ীরা। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্টও ৩১। তবে তারাও বার্সার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথম ১৩ মিনিটের মাথায় করিম বেনজামার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ পর্যন্ত এই গোলই জয়-পরাজয় নির্ধারণ করে।
ইত্তেফাক/এএম