ইরানে বিক্ষোভে অনেক নিহত হওয়ার আশঙ্কা জাতিসংঘের

ইরানে পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভে অনেক নিহত হয়েছে বলে আশঙ্কা করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার কমিশন এক বিবৃতিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ না করতে নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, অন্তত ১০৬ বিক্ষোভকারী নিহত হয়েছে। তবে কিছু সূত্র বলছে, নিহতের সংখ্যা আরো বেশি। শুক্রবার থেকে বিক্ষোভ শুরু হয়। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, জনগনের স্বার্থেই পেট্রোলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এখান থেকে পাওয়া অর্থ দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হবে। -বিবিসি