আইডিয়াল কমার্স কলেজ ও শিক্ষাবিষয়ক মাসিক ম্যাগাজিন এডুকেশন ওয়াচ-এর উদ্যোগে বাংলাদেশের ইতিহাস চর্চাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ৪৯তম মহান বিজয়ের মাস উপলক্ষ্যে ঢাকার স্কুল, কলেজ ও সমমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ইতিহাস উত্সব আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং আমাদের সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দেশ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে ই-মেইল-festivalofhistory2019@gmail.com ও মোবাইল-০১৬৪৩৩৯০০৭০-এ এসএমএস করেও কনফার্ম করা যাবে। ২৭ অক্টোবর আইডিয়াল কমার্স কলেজে দ্বিতীয় ইতিহাস উত্সবের লোগো উন্মোচন করা হয়। উত্সবের উদ্বোধন ৫ ডিসেম্বর, সকাল ১১টা, অপরাজেয় বাংলা, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ : নবম-দশম শ্রেণি এবং এসএসসি পরীক্ষার্থী ১৫ ডিসেম্বর সকাল ১০টায় আইডিয়াল কমার্স কলেজ, ফার্মগেট। কলেজ পর্যায় ২৮ ডিসেম্বর সকাল ১০টায় আইডিয়াল কমার্স কলেজ, ফার্মগেট। -প্রেস বিজ্ঞপ্তি