আজ বুধবার কর্ণফুলী পেপার মিলের সাবেক কর্মকর্তা মো. শফিউল আলম খানের দশম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে মরহুমের নিজ বাসভবনে তিন দিনব্যাপী মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ মরহুমের জ্যেষ্ঠ সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা ল’ রিপোর্টস (ডিএলআর) এর সম্পাদক মো. খুরশীদ আলম খানের বিজয়নগরস্থ ল’ চেম্বারে বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালের ২০ নভেম্বর ইন্তেকাল করেন শফিউল আলম।
এ টি এম ওয়ালি আশরাফ
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ টি এম ওয়ালি আশরাফের ২৫তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল মঙ্গলবার। এই উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তার কবরস্থানে এবং ঢাকার বাসাবোর মায়াকাননের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ওয়ালি আশরাফ একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা, সমাজসেবক ও অভিজ্ঞ সাংবাদিক ছিলেন। তিনি বিবিসিতেও কাজ করেছেন। লন্ডন থেকে প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক ‘জনমত’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি।