অস্ট্রেলিয়ান পর্যটককে পেটালো ভারতীয় গ্রামবাসী

অস্ট্রেলিয়ান পর্যটককে পিটিয়েছে ভারতের এক গ্রামের বাসিন্দারা। দেশটির পুলিশ জানায়, ওই পর্যটক মাতাল অবস্থায় গ্রামের নারীদের উত্যক্ত করায় মারধরের স্বীকার হয়। খবর এনডিটিভির।    

পুলিশ জানায়, জেমস উইলিয়াম নামে মাঝ বয়সী ওই অস্ট্রেলিয়ার নাগরিক এক বাসে বাদামি থেকে কর্ণাটকের বাগালকটে যাচ্ছিল। তবে পথিমধ্যে এক গ্রাম তিনি নেমে যান। 

জেলা পুলিশ সুপার লোকেশ জে এনডিটিভিকে বলেন, জেমস উইলিয়াম  মাতাল অবস্থা নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এনিয়ে গ্রামের লোকদের সঙ্গে তার বিবাদ  শুরু হয়। 

পুলিশ ওই ব্যক্তি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন বলে খবরে বলা হয়েছে। 

ইত্তেফাক/এসআর