এবার নিরবের নায়িকা

 

ঢালিউডের কিং শাকিব খানের হাত ধরেই রুপালি পর্দায় যাত্রা শুরু করেছিলেন শবনম বুবলী। এরই মধ্যে জুটি হয়ে তারা অভিনয় করেছেন নয়টি চলচ্চিত্রে। সবাই বল তো বুবলী শাকিব খানের নায়িকা। তাই এবার শাকিবকে ছাড়াই পথচলা শুরু করলেন বুবলী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসিরের পরিচালনায় চিত্রনায়ক নিরবের নায়িকা হয়ে এবার অভিনয় করবেন ‘ক্যাসিনো’ চলচ্চিত্রে। আগামী ২৪ নভেম্বর থেকে বিএফডিসিতে শুরু হচ্ছে এই ছবির শুটিং। এর মধ্যে ‘ক্যাসিনো’ ছবির পোস্টার প্রকাশ করেছেন পরিচালক। এই ছবিতে অভিনয় প্রসঙ্গে বুবলী সাংবাদিকদের বলেন, ‘সব সময় বলেছি, ভালো গল্পের সিনেমা পেলে অন্য নায়কের সঙ্গেও অভিনয় করব। এর আগে একাধিক ছবির ব্যাপারে অন্যদের সঙ্গে কথাবার্তা প্রাথমিকভাবে হয়েছিল। শেষ পর্যন্ত টাইমিং হয়নি। তবে এবার ক্যাসিনোর মাধ্যমে ব্যাটেবলে মিলে গেছে। সে জন্য আমি কাজ করছি।’